রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘুষের মামলায় জেল ও জরিমানা থেকে মুক্তি পেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৬২)
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: অনলাইন
X

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: অনলাইন

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে তার সাজা ঘোষণার শুনানি হয়। শুক্রবার আদালত রায়ে ট্রাম্পকে জেল ও জরিমানা থেকে মুক্তি দেয়।

শুনানিতে ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে উপস্থিত হন, পাশে ছিলেন তার আইনজীবী। এর আগে ট্রাম্পের আইনজীবীরা মামলাটি স্থগিতের আবেদন জানালেও তা ব্যর্থ হয়।

নিউ ইয়র্কের বিচারপতি হুয়ান মারচেন শুনানির আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানার বদলে নিঃশর্ত মুক্তি দিতে পারেন। শুক্রবার আদালত সেই সিদ্ধান্তই নিয়েছে। ফলে ট্রাম্প এই মামলায় জেল ও জরিমানা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প। এ নিয়ে ব্যবসায়িক রেকর্ডে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগসহ ৩৪টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প।

পরে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর, বিচারপতি মার্চেন তার সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। অবশেষে শুক্রবার ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝