রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৪:২১ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৪:২৭ পিএম  (ভিজিট : ১৮৬)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'ইনকিলাব ফোরাম' এর উদ্দ্যোগে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ছেলেদের ও 'এ' বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

কুরআন অলিম্পিয়াডে মোট ৩৫৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম। এর মধ্যে ২২৩ জন ছেলে ও ১৩১ জন মেয়ে রেজিস্ট্রেশন করেছেন। গত ১৯ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। রেজিস্ট্রেশন চলে ৯ জানুয়ারি পর্যন্ত।

কুরআন অলিম্পিয়াডে অংশে নিয়ে মাজেদা সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি এরকম কোনো আয়োজন দেখতে পাইনি। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা শেখার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইনকিলাব ফোরামকে ধন্যবাদ জানাই এ রকম সুন্দর একটি আয়োজন করার জন্য।  

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোনেম শাহরিয়ার রেদোয়ান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমরা উচ্চশিক্ষা ডিগ্রি অর্জন করে বেরিয়ে যাই অথচ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ অনেকে জানিনা বা বুঝার  চেষ্টাও করি না। এই কুরআন অলিম্পিয়াডে অংশগ্রহণের ফলে, কয়েকদিন ভালোভাবে কুরআন ও তাফসির গ্রন্থ পড়ার ও জানার সুযোগ হয়েছে। তাই এ রকম প্রোগ্রাম আরো চাই।

ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্য আমরা প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অনেক সাড়া ফেলেছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো কিছু আয়োজন করার।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝