রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৮:৪১ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৮:৫০ পিএম  (ভিজিট : ৪২১)
X

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, তার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। এছাড়া, পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতেও খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, আজ আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হয়েছে তা বলা যাবে না। স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, বড়দিনের ছুটি কাটিয়ে জন প্যাট্রিক কেনেডির সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন চিকিৎসক।

তিনি বলেন, রিপোর্টে কী এসেছে তা আমি বলতে পারবো না। তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনী ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন গত বুধবার রাতে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ারও। গতকাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। রিল্যাক্স মুডে আছেন বলা যায়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝