রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২০৩)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় একটি সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ জন বাংলাদেশিসহ মোট ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। 

স্থানীয় সময় ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগে জানা যায়, অভিবাসীরা অবৈধভাবে চাষ করছিলেন পাঁচ হেক্টর জমির সবজি বাগান।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন, বাগানটি মূলত বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা পরিচালনা করছিলেন। তারা নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে কাজ করছিলেন।

অভিযানে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২ জন মহিলা, ২ জন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

আটকদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

আ. দৈ./ সাধ 




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝