রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথমবার পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

দেশে প্রথমবার পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। এই পাঁচ জনের কারও মধ্যে তেমন কোনো জটিলতা দেখা যায়নি এবং চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রিওভাইরাস নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, প্রতিবছর খেজুরের কাঁচা রস খেয়ে অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন। এ বছরও এ ধরনের লক্ষণ দেখা দেওয়ায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যদিও নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝