রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ
বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৪:৫০ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৫:১১ পিএম  (ভিজিট : ২১৯)
X

সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। এ ভাতা কর্মচারীদের বেতনের ওপর ভিত্তি করে দেওয়া হবে। গ্রেড অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির হার ভিন্ন হবে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব চূড়ান্ত করেছে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে।

প্রস্তাবিত ভাতার হার :

১ থেকে ৩ নম্বর গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ১০% মহার্ঘ ভাতা পাবেন। ৪ থেকে ১০ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন ২০%। ১১ থেকে ২০ নম্বর গ্রেডের চাকরিজীবীদের জন্য এ হার হবে ২৫%। সর্বনিম্ন বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৪,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে ৭,৮০০ টাকা। কোনো কর্মচারী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে, নতুন মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর পূর্বের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন। বর্ধিত ভাতা প্রদানের জন্য উন্নয়ন বাজেট কমানোর পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ ঘোষণা আসতে পারে। তিনি আরও জানান, ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতাটি বেসিক বেতনের সঙ্গে যুক্ত হবে।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝