রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরছাড়া লাখো মানুষ
লস অ্যাঞ্জেলেসে দাবানলে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৬২)
৮ জানুয়ারী, ২০২৫ বুধবার, ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে দাবানলের আগুনে ধ্বংস হওয়া একটি বাড়ির অবশিষ্টাংশ। বুধবার লস অ্যাঞ্জেলেস এলাকায় একাধিক দাবানল একরের পর একর এবং বিল্ডিং-এর পর বিল্ডিং গ্রাস করছিল।ছবি: ফিলিপ চেউং/দ্য নিউ ইয়র্ক টাইমস
X

৮ জানুয়ারী, ২০২৫ বুধবার, ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে দাবানলের আগুনে ধ্বংস হওয়া একটি বাড়ির অবশিষ্টাংশ। বুধবার লস অ্যাঞ্জেলেস এলাকায় একাধিক দাবানল একরের পর একর এবং বিল্ডিং-এর পর বিল্ডিং গ্রাস করছিল।ছবি: ফিলিপ চেউং/দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। শহরের আশপাশে ছড়িয়ে পড়া এই দাবানলে দেড় হাজারেরও বেশি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। 

পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছে লাখের বেশি মানুষ। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে জরুরি সেবা বিভাগের কর্মীরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্থনি মেরন বলেন, "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এই দাবানল মোকাবিলায় আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নেই।" 

প্যাসিফিক প্যালিসেডস এলাকা, যেখানে হলিউডের অনেক তারকা বসবাস করেন, তীব্র বাতাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত এই এলাকায় প্রায় ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে এবং এক হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

শহরের উত্তরের আলতাদেনা এলাকাতেও একটি পৃথক দাবানলে ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, "পরিস্থিতি এখনো খুব দ্রুত বদলাচ্ছে। এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।"

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝