রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে আবাসন সুবিধা পেতে ইচ্ছুক ছাত্রীদের কাছে আবেদন আহবান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৪:৩৩ পিএম  (ভিজিট : ১৮০)
ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেয়া
X

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সুবিধা পেতে ইচ্ছুক ছাত্রীদের কাছে আবেদন আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ আবেদন আহবান করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে যারা হলে আবাসন সুবিধা পেতে ইচ্ছুক, তাদেরকে নিজ নিজ হলে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।

হলে ছাত্রীদের আবাসন সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ নির্দেশ প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, এ আবেদন সিট বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এর একমাত্র উদ্দেশ্য হলো, একটি প্রশাসনিক এবং কাঠামোগত উপায়ে হলে সিট বরাদ্দের প্রয়োজন মূল্যায়ন করা।


আ.দৈ/এআর  



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝