রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যর্পণ নিয়ে অনিশ্চয়তা
হাসিনার ভিসা নবায়ন করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৫ ৫:৪২ পিএম  (ভিজিট : ১৭২)
ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি/অনলাইন
X

ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি/অনলাইন

ভারতের সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনা ভারতে পালিয়ে যান এবং দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে আনার অনুরোধের মধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের চাপের মুখেও ভারতের সরকার হাসিনার প্রত্যর্পণের সম্ভাবনা কম। এর আগে, হাসিনাসহ আরও ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মায়ের ভিসা বাতিল বা আশ্রয়ের আবেদন করার খবর গুজব। তিনি বলেন, কেউ তার ভিসা বাতিল করেনি এবং হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয়ও চাননি।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝