রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিতে হিথ্রো বিমানবন্দরে মা-ছেলের দেখা হবার মুহূর্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৩৩ পিএম  আপডেট: ০৮.০১.২০২৫ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৯৫)
X

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর দুইটা ৫৮ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

zia4

zia4

zia4

এসময় দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর দেখা হয় মা-ছেলের। খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

zia7

zia7

zia7

এর আগে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ‍্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

zia8

zia8

zia8

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিআইপি প্রটোকল দিয়েছে বলে জানা গেছে।

বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের বাইরে অবস্থান করছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

zia5

zia5

zia5

এর আগে মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয় খালেদা জিয়ার গাড়িবহর। তাকে একনজর দেখতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

zia3

zia3

zia3

সেই ভিড় ঠেলে রাত ১০টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আট নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে তিনি প্রবেশ করেন।

zia2

zia2

zia2

রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

zia1

zia1

zia1

লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

zia6

zia6

zia6

খালেদা জিয়া ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেলে সবশেষ তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল।

তারেক ও তার পরিবার ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।


আ. দৈ/ আফরোজা





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝