বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি
ভারি বৃষ্টিতে বিপর্যস্ত সৌদি আরব; মক্কা-মদিনায় বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:১০ পিএম  আপডেট: ০৭.০১.২০২৫ ৮:১৮ পিএম  (ভিজিট : ৩৬৫)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

সৌদি আরবের মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) বরাত দিয়ে জানা গেছে, জেদ্দাসহ বেশ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ধূলিঝড়ের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেদ্দার আল-বাসাতিন এলাকাও বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝