রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেটার পরিচালনা পর্ষদে ট্রাম্প ঘনিষ্ঠ ডানা হোয়াইট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ২২৫)
ডানা হোয়াইট ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/এএফপি
X

ডানা হোয়াইট ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/এএফপি

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা গত সোমবার তাদের পরিচালনা পর্ষদে নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে। এদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট। ডানা হোয়াইট প্রায় দুই দশক ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত অন্য দুই সদস্য হলেন এক্সের সিইও জন এলকান এবং মাইক্রোসফটের সাবেক নির্বাহী শার্লি সংহাস্ট। জন এলকান ইতালির শিল্পপতি পরিবার অ্যাগনেলির উত্তরসূরি এবং স্টেলান্টিস ও ফেরারির নির্বাহী চেয়ারম্যান। এই নিয়োগের ফলে মেটার পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩-তে দাঁড়াবে।

ডানা হোয়াইট বলেন, "পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার বিষয়ে কখনো আগ্রহী ছিলাম না, তবে মেটার প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত বদলাই। আমি বিশ্বাস করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ।"

মেটার সিইও মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, "ডানা, জন ও শার্লির বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিধানযোগ্য প্রযুক্তি ও ভবিষ্যতের জনসংযোগের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সহায়তা করবে।"

এর আগে, মেটা সাবেক ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগকে সরিয়ে রিপাবলিকান স্টলওয়ার্ট জোয়েল কাপলানকে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ঘোষণা করেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে জাকারবার্গ ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন এবং ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে নৈশভোজে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যাপিটল হিলে সংঘর্ষের পর ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দুই বছরের জন্য বাতিল করেছিল। সম্প্রতি ট্রাম্প ফেসবুকের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেছেন, ফেসবুক রিপাবলিকানদের বিরুদ্ধে কাজ করছে।

আ. দৈ./ সাধ








Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝