বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর সচিবালয়ের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা যায়।   

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে আধা ঘণ্টার মতো ছিলেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। সে বৈঠকের জন্য চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান।

এসময় বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই ধাওয়া-পাল্টা ধাওার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম আহত হয়েছেন বলে যুগান্তরকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। 

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝