রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে
দুই ভাগিনাকে হত্যা মামলায় মামা নাছিরসহ তিনজনের মৃত্যুদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪১ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৪ ৪:৪৯ পিএম  (ভিজিট : ২৩৫)
X


চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাগিনা হত্যার দায়ে মামাসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪)  দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নিহতদের মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, দন্ডপ্রাপ্তদের সাথে তাদের ভাগ্নে কাউছারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে দন্ডপ্রাপ্তরা কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জমিজমা নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে কাউছারকে মারপিট করে। 

সংবাদ পেয়ে কাউসারের ভাই মিল্টন আসলে তাকেও মারধর করা হয়। গুরুত্বর অবস্থায় কাওছার ও মিল্টনকে ঢাকা নেয়ার পথে দুজনই মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। সাক্ষ্য প্রমান শেষে আদালত সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের জেল হাজতের প্রেরণ করা হয়েছে।

আ. দৈনিক / একে/ আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝