রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরিয়ায় তুর্কিপন্থী-কুর্দি বাহিনীর সংঘর্ষে নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৫৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে দুই দিনের সংঘর্ষে ১০০ জনের বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছে। রোববার একটি পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে মোট ১০১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৮৫ জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা।

এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুরস্কের ড্রোন ও বিমান সহায়তাপ্রাপ্ত ভাড়াটে সেনাদের আক্রমণ প্রতিহত করেছে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইসলামপন্থী বিদ্রোহীরা ২৭ নভেম্বর থেকে অভিযান শুরু করে। ১১ দিনের মধ্যে তারা এসডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করে নেয়।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর পরবর্তী লক্ষ্য কোবানি ও তাবকা শহর দখল করা, এরপর রাক্কায় অগ্রসর হওয়া।

এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। কুর্দিরা সরকারি বাহিনী সরে গেলে সেখানে একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করেছিল।

তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা বলে মনে করে এবং নিয়মিত তাদের বিরুদ্ধে হামলা চালায়।

এদিকে, সিরিয়ার নতুন নেতা ও হায়াত তাহরির আল-শামের প্রধান আহমেদ আল-শারা বলেছেন, এসডিএফ ভবিষ্যতে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এইচটিএস আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিয়ে আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝