রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তুষারঝড়ের কবলে যুক্তরাজ্য, বন্ধ একাধিক বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ২৪৬)
ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের একাধিক বিমানবন্দর তাদের রানওয়ে বন্ধ করতে বাধ্য হয়েছে। ছবি: নিউক্যাসল আন্তর্জাতিক বিমানবন্দর/এক্স
X

ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের একাধিক বিমানবন্দর তাদের রানওয়ে বন্ধ করতে বাধ্য হয়েছে। ছবি: নিউক্যাসল আন্তর্জাতিক বিমানবন্দর/এক্স

তীব্র তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। একাধিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে তীব্র তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র তুষারঝড়ের কারণে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর এবং লিডস ব্রাডফোর্ড বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝