রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে অবৈধ অভিবাসী ধরপাকড়: গ্রেপ্তার ১৯ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৫:৩২ পিএম  আপডেট: ০৫.০১.২০২৫ ৫:৪১ পিএম  (ভিজিট : ২৬২)
পুলিশসহ সৌদি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযান। ছবি: আরব নিউজ
X

পুলিশসহ সৌদি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযান। ছবি: আরব নিউজ

সৌদি আরবের সরকার ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (৪ জানুয়ারি) সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অভিবাসীদের আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসীদের মধ্যে ১১ হাজার ৪০২ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন, ৪ হাজার ৭৭৫ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং ৩ হাজার ৩৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া, সৌদি আরবে অবৈধ প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, ১২৯ জনকে সৌদি আরব থেকে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে, এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি কেউ অবৈধ অভিবাসীদের প্রবেশে সহযোগিতা করে কিংবা আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া, তার সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।


আ.দৈ./সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝