রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জম্মু ও কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২৭০)
X

ভারতের জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে তিন সেনার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) রাজ্যের বান্দিপোরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দেশটির কর্মকর্তারা জানান, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এসকে পায়েন এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলেও জানায় কর্মকর্তারা।

এক বিবৃতিতে, সেনাবাহিনী বলেছে ভারতীয় সেনাবাহিনীর গাড়িটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খাদে পড়ে যায়। আহত সৈন্যদের অবিলম্বে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘দায়িত্ব পালনের সময় প্রতিকূল আবহাওয়া এবং কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে খাদে পড়ে যায়। দুঃখজনকভাবে তিনজন সাহসী যোদ্ধা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ 
 
গত মাসে একই রকম একটি ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি। এতে আহত হন আরও পাঁচ সেনাসদস্য।

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝