রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ থেকে বের হতে কুবিকে আল্টিমেটাম সমন্বয়কদের
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২৮৪)
X

গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

আজ শনিবার কুবি শাখার সমন্বয়কদের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তারিখও ঘোষণা করা হয়েছিল। তাছাড়া পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়া হলেও তা নিয়েও কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুচ্ছ থেকে কুবি বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে এবং পোষ্য কোটা বাতিল করা হয়েছে এ সংক্রান্ত লিখিত ঘোষণা দিবে। অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. পাবেল রানা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে এবং নিজস্ব পদ্ধতিতে সার্কুলারও প্রকাশ করা হয়েছে। এখন এই নাটকের মানে কি? কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে এবং পোষ্য কোটা বাতিল করে প্রশাসন কর্তৃক লিখিত ঘোষণা দিতে হবে। নইলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাবো।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝