রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু নির্বাচনের জন্য কমিটি করা হয়েছে: ঢাবি ভিসি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ২৪৫)
চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ঢাবি ভিসির। ছবি: জনসংযোগ অফিস
X

চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ঢাবি ভিসির। ছবি: জনসংযোগ অফিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এই নির্বাচন ঘিরে ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাজ করা হচ্ছে।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

এর মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এরপর নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নিয়াজ আহমেদ খান।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝