বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চলছে পুলিশি তদন্ত
নিউইয়র্ক সিটিতে গুলিবর্ষণে আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৭৯)
চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা (মাঝে) নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে গুলি চালানোর পরের দিন ২ জানুয়ারী, ২০২৫-এ নিউইয়র্কে একটি প্রেস কনফারেন্সের সময় মিডিয়ার সাথে কথা বলেছেন। ছবি: নিউ ইয়র্ক পুলিশ বিভাগ/এপি
X

চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা (মাঝে) নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে গুলি চালানোর পরের দিন ২ জানুয়ারী, ২০২৫-এ নিউইয়র্কে একটি প্রেস কনফারেন্সের সময় মিডিয়ার সাথে কথা বলেছেন। ছবি: নিউ ইয়র্ক পুলিশ বিভাগ/এপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

পুলিশ জানায়, কুইন্সের একটি ক্লাবের বাইরে লোকজন সমবেত হলে সেখানে তিন থেকে চারজন বন্দুকধারী গুলিবর্ষণ করে। এতে ছয়জন নারী এবং চারজন পুরুষ আহত হন। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ সন্ত্রাসী হামলার আশঙ্কা নাকচ করলেও হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় শোক প্রকাশ করছেন অনেকে।

এদিকে বর্ষবরণের পরে যুক্তরাষ্ট্রে সহিংসতার আরও দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনায় লুইজিয়ানার নিউ অরলিয়েন্সে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হন। দ্বিতীয় ঘটনা লাস ভেগাসে, যেখানে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হন।

নিউইয়র্কের এই গুলিবর্ষণের ঘটনাসহ সাম্প্রতিক সহিংস হামলার পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝