রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন চান ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ০৩.০১.২০২৫ ৭:১৩ পিএম  (ভিজিট : ২৬০)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ফাইল ছবি
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আমরা সবাইকে নিয়েই উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করতে চাই।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রামের ভর্তির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য এবং সমঝোতা তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। প্রশাসন এ বিষয়ে আন্তরিক।

উপাচার্য বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক।

উক্ত পরিদর্শনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আ.দৈ./সাধ








Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝