সবশেষ আদেশে পদায়ন ও বদলি এডিশনাল এসপি ও এএসপি পদমর্যাদার ১৮ কর্মকর্তা
পুলিশে বদলি আতঙ্ক : এক সপ্তাহে বদলি ৯৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

পুলিশের নানা স্তরের কর্মকর্তারা ভুগছেন বদলি আতঙ্কে। দুই দিনে দুই দফায় সদরদপ্তরের নির্দেশে বদলী করা হয় ৮৭ জনকে। আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মঙ্গলবার বদলির নির্দেশ দেয় এসি পদমর্যাদের সাত কর্মকর্তাকে।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদিলর পাশাপাশি পদায়ন করা হয় এডিশন্যাল এসপি ও এএসপি পদমর্যাদার এই ১৮ কর্মকর্তাকে। এর আগে গত বুধবার পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। গত মঙ্গলবারও সাত কর্মকর্তাকে বদলি করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলির অফিস আদেশ দেন।
এমআই




















