রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন থেকে যেভাবে নতুন পাঠ্যবই ডাউনলোড করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম  আপডেট: ০৩.০১.২০২৫ ৬:২৮ পিএম  (ভিজিট : ৩০৭)
নতুন বই হাতে শিক্ষার্থীরা। ফাইল ছবি
X

নতুন বই হাতে শিক্ষার্থীরা। ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক অনলাইনে উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বই ডাউনলোডের নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 
এনসিটিবি জানিয়েছে, পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করতে ৫টি ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে পূর্ণাঙ্গ বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

এনসিটিবির নির্দেশনায় প্রথম ধাপে বলা হয়েছে, মোবাইল, ল্যাপটপ অথবা পিসির ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকা তে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক ও এ ক্লিক করতে হবে। চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করতে হবে। পঞ্চম বা শেষ ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে। এরপর পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ডাউনলোড হয়ে যাবে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝