বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতির ভর্তি পরীক্ষা ২ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ৪৩২)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ২ মে থেকে শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রবেশপত্র  সংগ্রহ করা যাবে আগামী ১১ এপ্রিল বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন ১০টা পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের শেষ তারিখ বলা হয়েছে ২৪ জুলাই। একইসঙ্গে ক্লাস শুরু হবে আগামী ৩ আগস্ট। 

ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাবেন শিক্ষার্থীরা।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝