বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আত্মহত্যা করলেন হামলাকারী
মন্টিনিগ্রোতে বন্দুকধারীর হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৪০)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

মন্টিনিগ্রোর সেটিনজে শহরে ভয়াবহ বন্দুক হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন ৪৫ বছর বয়সী হামলাকারী আলেকজান্ডার মার্টিনোভিচ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিচ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, হামলাটি শুরু হয় বুধবার বিকেলে সেটিনজের একটি রেস্তোরাঁয়। তর্ক-বিতর্কের জেরে মদ্যপ অবস্থায় মার্টিনোভিচ রেস্তোরাঁর ভেতরে গুলি চালান, যাতে ঘটনাস্থলেই চারজন মারা যান। সেখান থেকে পালিয়ে পৃথক তিনটি স্থানে হামলা চালান তিনি। এতে দুই শিশুসহ আরও ছয়জন নিহত হন এবং গুরুতর আহত হন চারজন।

শেষ পর্যন্ত নিজের বাড়ির সামনে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, মার্টিনোভিচের বিরুদ্ধে আগে থেকেই অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। মন্টিনিগ্রোর মতো ছোট বলকান রাষ্ট্রে এমন বন্দুক হামলার ঘটনা খুবই বিরল বলে জানিয়েছে বিবিসি।

(তথ্যসূত্র: এনডিটিভি ও বিবিসি)


আ.দৈ./সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝