রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ: নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ২৬৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

নতুন বছরের প্রথম দিন, বুধবার, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, বৈদ্যুতিক সাইবারট্রাকটি হোটেলের কাচের প্রবেশদ্বারের সামনে পার্ক করা ছিল। আকস্মিকভাবে সেটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় টেসলার প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিস্ফোরণ হয়তো অতিরিক্ত আতশবাজি বহন করার কারণে হয়েছে অথবা ট্রাকের ভেতরে একটি বোমা ছিল। তবে, এই বিস্ফোরণের জন্য সাইবারট্রাকের কোনো কারিগরি ত্রুটি দায়ী নয়।

(তথ্যসূত্র: এএফপি)


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝