রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসকে সিনহাকে ফিরিয়ে আনার দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৭৮)
X

২০১৭ সালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। ওই বছর  তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহারকে আদালত অঙ্গণে নাজেহালের পর অসুস্থ ঘোষণা করে তার ছুটির মেয়াদ বাড়িয়ে জোরপূর্বক বিদেশে পাঠানো হয়েছে। এরআগে জোরপূর্বক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে দেশ বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনার চলতে ছিল।

তবে বিতর্কের মধ্যেই ২০১৭ সালের ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে বাধ্য করা হয় প্রধান বিচারপতি এসকে সিনহাকে।  সরকারের পক্ষ থেকে জোর করে তার ছুটির মেয়াদ ওই বছর ১০ নভেম্বর পর্যন্ত করা হয়। গত ১২ অক্টোবর আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে অবস্থানকালীন ছুটি ভোগ করবেন।

ফলে উক্ত সময়ে প্রধান বিচারপতি এসকে সিনহার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা। এরপর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে একাধি মামলা দায়ের করা হয়। মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই দাবি জানান। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। তাই এসবের সাথে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। সেই সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়েরকৃত এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝