রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরছেন ভারতে আটক বাংলাদেশি জেলেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৭:৪১ পিএম  (ভিজিট : ৪০২)
সম্প্রতি বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড দ্বারা আটক হওয়া বাংলাদেশি জেলে দল। ফাইল ছবি
X

সম্প্রতি বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড দ্বারা আটক হওয়া বাংলাদেশি জেলে দল। ফাইল ছবি

বিভিন্ন সময়ে আটক হয়ে ভারতের কারাগারে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে আগামী রোববার (৫ জানুয়ারি) দেশে ফিরবেন। একই দিনে বাংলাদেশের কারাগারে বন্দি থাকা ৯৫ জন ভারতীয় জেলে তাদের নিজ দেশে ফিরে যাবেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির আওতায় ১৮৫ জন জেলের নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আটক হওয়া বাংলাদেশি জেলেদের মধ্যে ৯০ জন ভারতে বন্দি ছিলেন। অন্যদিকে, বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন ৯৫ জন ভারতীয় জেলে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝