রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলিতে আহত ৩০, গ্রেপ্তার ৬৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৫ ৬:০৯ পিএম  (ভিজিট : ২৭৮)
পাকিস্তানে নববর্ষ উদযাপনের চিত্র। ছবি: অনলাইন
X

পাকিস্তানে নববর্ষ উদযাপনের চিত্র। ছবি: অনলাইন

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালিয়ে পাকিস্তানে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিআই।

নববর্ষের আগে করাচির পুলিশ প্রধান সতর্কবার্তা দিয়েছিলেন যে, আকাশে গুলি চালালে তা হত্যাচেষ্টা হিসেবে গণ্য হবে এবং দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে সতর্কতা সত্ত্বেও নববর্ষে করাচিতে গুলি ছোড়া বন্ধ হয়নি। রাত ১২টা বাজতেই করাচির বিভিন্ন অংশে গুলির শব্দ শোনা যায়। এতে শিশু ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে পাকিস্তানে ইংরেজি নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হলেও বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে উদযাপনের খবর পাওয়া গেছে। ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় গুলিতে এক শিশু নিহত হওয়ার পর থেকে নববর্ষ উদযাপন কঠোর নজরদারিতে রাখা হয়।

লাহোরেও নববর্ষ উদযাপনের সময় আইন ভঙ্গের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গুলি চালানো এবং সহিংস পরিবেশ তৈরির অভিযোগে এই অভিযান চালানো হয়। করাচির অন্য একটি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ আটক করা হয়।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝