সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম   (ভিজিট : ২১৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়। 

ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করা হবে বলে ওই বার্তায় জানানো হয়। এতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাঁদের ছবি, ঘড়ি, জুতা, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলম, ব্যাগ, পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল সেট, লেখা, ডাইরিসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এই সংগ্রহশালায় স্থান পাবে।’

এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্যসহ তাঁদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ৭ জানুয়ারি ২০২৫ এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অফিসে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝