রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তীব্র শীতে গাজায় শিশু মৃত্যুর মিছিল, চরমে মানবিক সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ৫:২৪ পিএম  (ভিজিট : ২৮৬)
একজন ইমাম জুমা আল-বাত্রান নামের এক শিশু এবং জন্মের সময় মারা যাওয়া অন্য একটি শিশুর জানাজা নামাজ পড়াচ্ছেন । অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জুমা ঠান্ডায় মারা গেছে। ছবি: আব্দেল করিম হানা/অ্যাসোসিয়েটেড প্রেস
X

একজন ইমাম জুমা আল-বাত্রান নামের এক শিশু এবং জন্মের সময় মারা যাওয়া অন্য একটি শিশুর জানাজা নামাজ পড়াচ্ছেন । অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জুমা ঠান্ডায় মারা গেছে। ছবি: আব্দেল করিম হানা/অ্যাসোসিয়েটেড প্রেস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো। বহু মানুষ হারিয়েছেন বাসস্থান এবং খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে প্রচণ্ড শীত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

গত এক সপ্তাহে গাজায় ঠান্ডার কারণে সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছয়জনই শিশু। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো শীত থেকে মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ফলে এই শিশু মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ৪৫ হাজার ৫৪১ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। মানবিক সংকটের এই ক্রমবর্ধমান পরিস্থিতি তীব্র শীতের কারণে আরও ভয়াবহ আকার ধারণ করেছে।


আ. দৈ./সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝