রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৫১ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ৫:১৬ পিএম  (ভিজিট : ২৩২)
X

২৭ ঘণ্টার জন্য (৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

৩০ ডিসেম্বর (সোমবার) রাবি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি (বুধবার) রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) চত্বরে পিঠার দোকানও ৩১ ডিসেম্বর সারা দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।’

এর আগে ৩০ ডিসেম্বর সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) দুজন শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে প্রক্টরিয়াল টিমের জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। এদিন রাতেই দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে রাবি প্রশাসন।

ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এ ধরনের সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এ সময় সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতাও কামনা করে রাবি প্রশাসন।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝