রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভরিপ্রতি স্বর্ণের দাম কমল এক হাজার ৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ পিএম   (ভিজিট : ২২৭)
X

দেশের বাজারে দুই দফায় বাড়ার পর গত ১৫ ডিসেম্বর কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। এরপর গত ২৪ ডিসেম্বর স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে আজ রোববার (২৯ ডিসেম্বর) স্বর্ণের দাম ফের কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৫০ টাকা কমে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

সোমবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা সোমবার থেকে এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ রোববার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৩৮৮ টাকা বেচাকেনা হয়েছে। যা আগামী সোমবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা বেচাকেনা হবে।

আজ থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার এক টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা করা হবে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝