বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কানাডায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ২১৮)
 রানওয়ে থেকে ছিটকে পড়া এয়ার কানাডার ফ্লাইট । ছবি: অনলাইন।
X

রানওয়ে থেকে ছিটকে পড়া এয়ার কানাডার ফ্লাইট । ছবি: অনলাইন।

কানাডার নোভা স্কোশিয়ার হেলিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার কানাডার একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। রোববার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।

ফ্লাইটটি এসি২২৫৯ নামে পরিচিত, যার গন্তব্য ছিল সেইন্ট জনস থেকে হেলিফ্যাক্স। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্ব সতর্কতা হিসেবে অস্থায়ীভাবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করে। দ্রুত সেখানে ইমার্জেন্সি সার্ভিস পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝