বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
একটি সংবিধান রাফপাতা" নয়
‘শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেয়ার কথা বললে কষ্ট লাগে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছাত্ররা এককভাবে জুলাই-আগস্টের আন্দোলনের ক্রেডিট নিতে চায়। এটা ঠিক না। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে যখন কবর দেয়ার কথা বলা হয় তখন কষ্ট লাগে। কীভাবে বলেন? সংবিধান একটি রাফপাতা নয়, চাইলেই ছুড়ে ফেলে দিলাম। আজ রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদিদের মুখ থেকে আসে। মেরে ফেলবো, কেটে ফেলবো। ছাত্ররা যেভাবে কথা বলছে, তাতে ৭১ সালে স্বাধীন করে আমরা কি করলাম? একটা পক্ষ বলবে পাকিস্তান থেকে দেশকে আলাদা করে ভুল করেছি। আমরা একাত্তরের রক্তের সমর্থক।

মির্জা আব্বাস বলেন, শুধু সংস্কার করবো, এক ঢোল পেটায় যাচ্ছি, কিছুই দেখছি না। সংবাদপত্রের স্বাধীনতা আছে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা নেই। সংস্কার করার কথা করেন, যতটুকু লাগে করেন। তারপর নিদিষ্ট সময় নির্বাচন দেন।

তিনি আরো বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবে দেশের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি ভাবে না। কেউ যদি ভাবে পুরো বাংলাদেশ তাদের পাশে আছে, তাই বলে যা খুশি তাই করবেন সেটা ভালো হবে না।

এসময় মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাবে এটা কখনো ভাবে না। বিএনপি নির্বাচন চায়। ভোটের অধিকার চায়।

মির্জা আব্বাস আরও বলেন, সচিবালয়ে বাকশালী সচিবকে নিয়োগ দেয়া হয়েছে। বাকশালীদের রেখে আপনারা কি সংস্কার করবেন। আপনারা আবারও কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন?

সচিবালয়ে আগুন লেগেছে, আনসার বিদ্রোহ হয়েছে আরো কতকিছু হবে আমরা কেন সেই সুযোগ দিচ্ছি? আমাদের দেশের পাশে যারা আছে তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিতে চান না।

তিনি বলেন, আনসার বিদ্রোহ, আগুন এমনি এমনি হচ্ছে না। কেউ না কেউ উসকানি দিচ্ছে। তারা সচিবালয়ে বসে আছে। তারা উপদেষ্টাদের সহযোগী হিসেবে কাজ করছে।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝