রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ বিমান চলাচল, পরীক্ষা বাতিল
ভারী তুষারপাতের কবলে কাশ্মীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

অনবরত তুষারপাতের কবলে ভারতের কাশ্মীর। ঘুরতে গিয়ে আটকা পড়েছেন বহু পর্যটক। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ শনিবার সব বিমানের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে। রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেয়া হয়েছে। এই দু’টি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। 

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, শনিবারের সব বিমান চলাচল বাতিল। শ্রীনগরে যেসব বিমান নামার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ঘন কুয়াশায় শ্রীনগরে দৃশ্যমানতা তলানিতে। তার ওপর রানওয়েতে জমেছে বরফ।

কাশ্মীরে ট্রেন পরিষেবাও বিপর্যস্ত। বানিহাল-বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। গত কয়েক দিন ধরেই শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে সমতলেও। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দু’হাজারের বেশি গাড়ি দাঁড়িয়ে। তাতে অন্তত ১০ হাজার পর্যটক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিক ভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন। তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি।

তুষার-দুর্যোগের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শনিবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানাবেন কর্তৃপক্ষ। তবে বরফ পেয়ে খুশি পর্যটকদের একাংশ। স্থানীয়েরাও আনন্দে মেতেছেন।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝