রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ পিএম  আপডেট: ২৮.১২.২০২৪ ১২:২০ পিএম  (ভিজিট : ৩০৫)
X

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। 

মালির পররাষ্ট্রমন্ত্রাণলয়ের মতে, নৌকাটিতে প্রায় ৮০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে।

বিবিসি জানিয়েছে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 

সরকারী তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে।

রেড ক্রস জানিয়েছে, পৃথক ঘটনায় ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝