রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোলাম আজমের ছেলে আজমীর সেনাবাহিনীতে পূণ বহাল,বরখাস্তের আদেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম  আপডেট: ২৭.১২.২০২৪ ৭:৪৮ পিএম  (ভিজিট : ৪৬৪)
X

সেনাবাহিনী থেকে সাবেক জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০০৯ সালের ২৩ জুন থেকে তার নামের ক্ষেত্রে ‘সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আব্দুল্লাহিল আমান আজমী’ লেখা হতো। এখন থেকে লেখা হবে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহিল আমান আজমী’।

‘ব্রিগেডিয়ার জেনারেল আজমী’র বরখাস্তের আদেশ প্রমার্জনা’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একই সাথে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝