বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হত্যা মামলায় শাজাহান খানের ৭ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X


শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালিব (১৪) হত্যা মামলায় শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। আজ আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত  এ আদেশ দেন।

জানা যায়, আজ শ্রক্রবার বেলা তিনটার পর কড়া নিরাপত্তায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতের হাজত খানায় আনা হয়। এরপর তাঁকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার আবেদনের উপস্থাপন করা হয়। আর আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, কিশোর আবদুল মোতালিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গত ৪ আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা আবদুল মতিন বাদী হয়ে গত ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাজাহান খানসহ ১৭৬ জনকে আসামি করা হয়। শাজাহান খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শাজাহান খান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন । তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝