রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা নিয়ে সোহেল তাজের পোস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:৪৭ পিএম   (ভিজিট : ২১৬)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক পোস্টে ওই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

পোস্টে বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে সোহেল তাজ লেখেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র/দেশ হিসেবে আমাদের সত্তা আর উৎসের কেন্দ্রবিন্দু এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান।’

‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

গত ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সারা দেশে মুক্তিযোদ্ধা ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝