রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সিস্টেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ইউটিউবে শিশুদের জন্য রয়েছে মজার মজার সব কনটেন্ট। স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত ইউটিউব ভিডিও দেখে থাকে শিশুরা। তবে শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ইউটিউব ফিডে চলে আসলেই দেখা দেয় বিপত্তি। 

অনেক অভিভাবকই ইউটিউবের টিভি অ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করেন এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে। এবার নিজেদের টিভি অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আরও শক্তিশালী করতে ‘প্যারেন্ট কোড’ সুবিধা চালু করেছে ইউটিউব। 

এতে কোনও কারণে টেলিভিশনে চালু থাকা প্যারেন্টাল কন্ট্রোলযুক্ত ইউটিউব অ্যাকাউন্ট সাইন আউট হয়ে গেলেও শিশুদের অনুপযোগী বা নির্দিষ্ট বয়সসীমার বেশি ভিডিও দেখা যাবে না। 

এছাড়া ইউটিউব টিভি অ্যাপের অ্যাকাউন্টে প্রবেশ বা টেলিভিশন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য প্যারেন্ট কোডটি ব্যবহার করতে হবে। এমনকি টেলিভিশনে ইউটিউবের অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলেও কোডটি দিতে হবে। এর ফলে নিয়ন্ত্রণ বাড়বে অভিভাবকদের।

আ.দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝