রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে বাস-জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ; নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম  আপডেট: ২৩.১২.২০২৪ ৭:০৫ পিএম  (ভিজিট : ২২৬)
জ্বালানীবাহী ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পর জ্বলন্ত যাত্রীবাহী বাস । ছবি: অনলাইন ।
X

জ্বালানীবাহী ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পর জ্বলন্ত যাত্রীবাহী বাস । ছবি: অনলাইন ।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বাসের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক দিনের মধ্যে এটি দেশটিতে ঘটে যাওয়া বড় ধরনের দ্বিতীয় সড়ক দুর্ঘটনা।

সিস্তান-বেলুচিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদী জানিয়েছেন, জাহেদান শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

এর দুই দিন আগে, পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি বাস খাদে পড়ে ১০ জন নিহত হন।

ইরানে সড়ক দুর্ঘটনার হার বেশ উদ্বেগজনক। দেশটির ফরেনসিক মেডিসিন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ইরানের জন্য নতুন নয়। গত আগস্টে ইরানের মধ্যাঞ্চলে তীর্থযাত্রার পথে ২৮ জন পাকিস্তানি মুসলিম তীর্থযাত্রী একটি বাস দুর্ঘটনায় নিহত হন। ২০০৪ সালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশেই ইরানের ইতিহাসের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি গ্যাসোলিন ট্যাংকার ও বাসের সংঘর্ষে ৭০ জনেরও বেশি প্রাণ হারান।

সূত্র: এএফপি


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝