রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজার শরণার্থী শিবির ও স্কুলে ইসরায়েলের বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ১৮৫)
X

গাজার আল মাওসি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় ৭ জন ও সকালে মুসা বিন নুসাইর স্কুলে মিসাইল হামলায় শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

এনিয়ে ২৪ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ল। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা ও অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল।

চিকিৎসা কাজে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান। তবে, ইসরায়েলি সেনারা বলছে, হাসপাতালে হামাস যোদ্ধারা থাকায় তারা লক্ষ্য বস্তুতে পরিণত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে। জবাবে, কয়েকঘণ্টা পরে ইসরাইলের রাজধানী তেলআবিবে মিসাইল হামলা চালিয়েছে হুথিরা।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝