রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে যান চলাচলে নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৬৬)
X

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মিউজিক ফেস্ট উপলক্ষে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি সড়কে চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আগামী ২৩ ডিসেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
১। মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

২। মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনগুলো অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।

৩। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝