রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২০ হাজারের বেশি প্রবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৭২)
গত ১ সপ্তাহে ২০১৫৯ প্রবাসী আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত।
X

গত ১ সপ্তাহে ২০১৫৯ প্রবাসী আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত।

সৌদি আরবে এক সপ্তাহব্যাপী অভিযানে ২০ হাজার ১৫৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানের তথ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রবিবার (২২ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৩০২ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ৬৫২ জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ২০৫ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ হাজার ৫০০ জনকে ইতোমধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি প্রবাসীদের প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। মোট ২০ হাজার ৩৩৭ জনের ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এছাড়া, ৩ হাজার ৪২৫ জনের প্রত্যাবাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সৌদি আরবে বর্তমানে ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌদি সীমান্তে অবৈধ প্রবেশের সময় ১ হাজার ৮৬১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি, ৬৫ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে, ১১২ জন সৌদি আরব ত্যাগ করে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টার সময় আটক হয়েছেন।

এ ছাড়া, অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অপরাধে সৌদি আরবের ১৭ জন বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তাকারীদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাস। এর মধ্যে লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত আছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান ও তাদের আটকের খবর প্রকাশ করে আসছে।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝