রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২০৩)
X

তুরস্কের একটি হাসপাতালের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত হওয়ার বলে খবর পাওয়া গেছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির।স্থানীয় সময় আজ রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। 

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন।

আকবিয়িক জানিয়েছেন, দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।

এনটিভি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, এন্টালিয়া শহরের পথে মুগলার হাসপাতালের ছাদ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। সে সময় চারদিকে ঘন কুয়াশা ছিল।

তুর্কি মিডিয়ার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।

মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে সামরিক বাহিনীর অনুশীলনের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় সেনা নিহত হয়।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝