বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দুই-তৃতীয়াংশ ফরাসি নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্ট : জরিপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:১৪ পিএম   (ভিজিট : ২১৩)
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এএফপির ফাইল ছবি
X

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এএফপির ফাইল ছবি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) প্রকাশিত এক জনমত জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এতে দুই-তৃতীয়াংশ ফরাসি ইতোমধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এমনকি ফ্রাঁসোয়া বায়রু যথাযথভাবে তার কাজটি শুরু করার আগেই আইফপ পরিচালিত এবং ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু দিমশ-এ প্রকাশিত একটি নতুন জরিপে দেখা যায়, ৬৬ শতাংশ উত্তরদাতা তার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্ট। মাত্র ৩৪ শতাংশ বলেছেন, তারা নতুন সরকারপ্রধানের প্রতি সন্তুষ্ট বা খুব সন্তুষ্ট।

আইফপ বলেছে, ১৯৫৯-এর দশকের পরে একজন প্রধানমন্ত্রীর কাজ শুরু করার জন্য এত কম রেটিং তারা আর দেখেনি।

প্রতিষ্ঠানটি ১১ থেকে ১৮ ডিসেম্বর ফরাসি জনগণের মধ্যে থেকে ২০০৪ জন প্রতিনিধির মধ্যে জরিপ সমীক্ষা চালায়।

বায়রু হলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ম্যান্ডেটের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং ২০২৪ সালের চতুর্থ প্রধানমন্ত্রী। প্রত্যেকেই মেয়াদের চেয়ে কম সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন।

বায়রুর পূর্বসূরি মিশেল বার্নিয়ার ছিলেন ফ্রান্সের সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী, তিনি এই পদে মাত্র তিন মাস স্থায়ী ছিলেন।

১৩ ডিসেম্বর নিযুক্ত বায়রু এখনও মন্ত্রিসভায় তার পছন্দের সদস্যদের তালিকা ম্যাক্রোর কাছে জমা দেননি। তবে তিনি গত শুক্রবার ফ্রান্স-২ টেলিভিশনকে বলেছেন, তিনি আশা করছেন, সপ্তাহান্তে বা যেকোনোভাবে বড়দিনের আগে নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝