সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘স্পিরিটস অব জুলাই’ কনসার্ট ঘিরে যান চলাচলে নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টের জন্য আজ দুপুর থেকে রাত পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীদের পাশাপাশি বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান সংগীত পরিবেশন করবেন। কনসার্ট শুরু হবে দুপুর ২টায়। এ উপলক্ষে যান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি।

সেগুলো হলো—
কনসার্ট চলাকালে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। এ কারণে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আজ দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের আগের ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।

গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‌্যাম্প ব্যবহার করতে পারবে।

এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গীগামী যানবাহন বনানী র‌্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।

ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপ বন্ধ থাকবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী এসব গাড়ি  কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।

মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল র‍্যাম্প ব্যবহার করতে পারবে না। 

কনসার্ট চলাকালে ট্রাফিকশৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

আ. দৈ/ আফরোজা





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝