রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাহাজ থেকে বিদেশে পলাতক
১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৮৪)
X

বিদেশের বন্দরে বিভিন্ন সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। নৌপরিবহন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে পলাতক নাবিকদের ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা কাছাকাছি থানায় বা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন অধিপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

বিজ্ঞপ্তিতে ১৯ জন নাবিকের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যান। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তাঁরা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে এবং ফেনীর দুজন রয়েছেন। এছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন। এ নাবিকেরা মূলত গত ৩ বছরে বিদেশে পালিয়েছেন।

নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ১৩ জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী। বাকি ১০টি বিদেশি পতাকাবাহী। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে ৪ জন পালিয়েছেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে।

২০২৩ সালের ২৭ নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে জাহাজ থেকে ঝাঁপ দেন ওই ৪ নাবিক।


আ.দৈ/এআর  


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝